চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান করা হয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা হবে। ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া সভায় সভাপতিত্ব করবেন।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সভায় ১৪৩৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করা হবে। তাই বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন, ফ্যাক্স নম্বরে বা অন্য যেকোনো উপায়ে জানানোর অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭।