চাঁদ দেখা কমিটির সভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। হিজরি ১৪৩৫ সালের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হবে। বাসস