চাঁদ দেখা গেলে কাল রোজা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদ দেখা গেলে কাল রোজা শুরু
চাঁদ দেখা গেলে কাল রোজা শুরু

আজ চাঁদ দেখা গেলে কাল বুধবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। এ কারণে সন্ধ্যার পূর্বাপর ধর্মপ্রাণ মুসলমানদের দৃষ্টি থাকবে আকাশের দিকে। চাঁদ দেখার খবর পেলে শুরু হবে তারাবির নামাজের প্রস্তুতি। মাহে রমজানের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য আজ মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মিলনায়তনে সভা ডাকা হয়েছে। এতে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়াসহ চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। ইসলামিক ফাউন্ডেশন গতকাল এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে খবর দিতে অনুরোধ করেছে। টেলিফোন: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭ ও ৯৫৫৬৪০৭। ফ্যাক্স: ৯৫৬৩৩৯৭। ইসলামিক ফাউন্ডেশন পৃথক বিজ্ঞপ্তিতে রমজানে খতম তারাবির নামাজ পড়ার সময় সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানিয়েছে। ইসলামিক ফাউন্ডেশন রমজানের প্রথম ছয় দিনে দেড় পারা করে নয় পারা ও বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তিলাওয়াত করার অনুরোধ করেছে। এভাবে পড়লে পবিত্র ‘শবে কদরে’ কোরআন খতম করা সম্ভব।