চাঁদ সুলতানা পুরস্কার পেল সিসিবিভিও নামের বেসরকারি প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বরেন্দ্র অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের উন্নয়নে বিশেষ কাজ করার স্বীকৃতি হিসেবে সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টারি অর্গানাইজেশন (সিসিবিভিও) নামের বেসরকারি প্রতিষ্ঠানকে ২০১১ সালের চাঁদ সুলতানা পুরস্কার দিয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন। গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির আহ্ছানিয়া মিশন ভবন অডিটোরিয়ামে এ পুরস্কার দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, সমাজসেবা ও উন্নয়নমূলক কাজের পাশাপাশি সৃজনশীল কাজকে স্বীকৃতি দিতে হবে। গ্রাম বা সামাজভিত্তিক এ ধরনের প্রতিষ্ঠান মানুষকে খাদ্য নিরাপত্তা দিতে পারে, পাশাপাশি সমাজে অনৈক্য দূর করে একতা ও ভ্রাতৃত্ব সৃষ্টি করতে পারে।ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিসিবিভিওর সাধারণ সম্পাদক সারওয়ার-ই-কামাল, আদিবাসী নেতা এভারেস্ট হেমব্রম, মিশনের নির্বাহী পরিচালক এম এহছানুর রহমান, মিশনের সহকারী পরিচালক মোহাম্মদ মহসীন প্রমুখ। পুরস্কারের মধ্যে রয়েছে ৩০ হাজার টাকার চেক, ক্রেস্ট, সনদপত্র ও চাঁদ সুলতানা রচিত উপকরণমালা। বিজ্ঞপ্তি।