চাঁদ সুলতানা সাক্ষরতা পুরস্কার পাচ্ছেন মোহাম্মদ মহসীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাক্ষরতার ক্ষেত্রে অনন্য অবদান রাখার জন্য সাক্ষরতা কুশলী, গবেষক ও উন্নয়ন-কর্মী মোহাম্মদ মহসীনকে চাঁদ সুলতানা সাক্ষরতা পুরস্কার-২০০৯ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন। খুব শিগগিরই তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারের মধ্যে রয়েছে ৩০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র।তিন দশক ধরে দেশে উপানুষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনকারী মোহাম্মদ মহসীন ১৯৮০ সালে কর্মজীবনের শুরুতে নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় গণশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তিনি আশি ও নব্বইয়ের দশকে শিশু উন্নয়ন ও শিশু শিক্ষা, জাতীয় উপানুষ্ঠানিক শিক্ষা পলিসি ও প্যাকেজের কাঠামো বিনির্মাণে বিশেষ অবদান রাখেন।ঢাকা আহ্ছানিয়া মিশন ২০০১ সাল থেকে প্রতিবছর দেশের বিশিষ্ট সাক্ষরতা কর্মী ও উপকরণ উন্নয়নবিদ প্রয়াত চাঁদ সুলতানার নামে প্রবর্তিত ‘চাঁদ সুলতানা সাক্ষরতা পুরস্কার’ প্রদান করে আসছে।