চাঁদপুর আদালতে বোমা হামলার রায় পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের যুগ্ম জেলা জজ আদালতে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলার মামলার রায় পিছিয়েছে। গতকাল সোমবার এ রায় ঘোষণার কথা ছিল।রায় ঘোষণা উপলক্ষে রোববার থেকেই আদালত চত্বর এবং শহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। গতকাল সকাল পৌনে ১০টায় জেএমবির ১২ সদস্যকে আদালতে আনা হয়। রায় ঘোষণা পেছানোয় বেলা পৌনে ১১টায় তাঁদের চাঁদপুর জেলহাজতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের কুমিল্লা জেলহাজতে নেওয়ার কথা।সরকারপক্ষের আইনজীবী মোবারক হোসেন জানান, এই মামলার আসামিদের বিরুদ্ধে দায়ের অন্য মামলাগুলোর কার্যক্রম শেষ না হওয়ায় গতকাল রায় ঘোষণা করা হয়নি।২০০৫ সালের ৩ অক্টোবর চাঁদপুরের যুগ্ম জেলা জজ আদালতের এজলাসে বিচার চলাকালে জেএমবির বোমা হামলায় বিচারপ্রার্থী হাশেম নিহত হন। আহত হন তৎকালীন যুগ্ম জেলা জজ দীপেন দেওয়ানসহ পাঁচজন।