চাঁদপুর ও কুষ্টিয়ায় বিএনপির ২২ নেতা-কর্মী আটক
হরতালে নাশকতা পরিকল্পনার অভিযোগে চাঁদপুর ও কুষ্টিয়া থেকে বিএনপির ২২ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
আমাদের প্রতিনিধি ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:
চাঁদপুর: চাঁদপুরের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপির ১০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। চাঁদপুর সদর থেকে দুজন, ফরিদগঞ্জে তিনজন, হাইমচরে দুজন, মতলব দক্ষিণে দুজন ও হাজীগঞ্জ থেকে একজনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর প্রথম আলো ডটকমকে জানান, হরতালে নাশকতা পরিকল্পনার অভিযোগে তাঁদের আটক করা হয়।
কুষ্টিয়া: কুষ্টিয়ার বিভিন্ন স্থানে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপির ১২ জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। কুষ্টিয়া সদরে দুজন, কুমারখালীতে দুজন, দৌলতপুরে একজন, মিরপুরে চারজন, ভেড়ামারায় একজন ও খোকসা থেকে দুজনকে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দীন আহম্মেদ বলেন, হরতালে নাশকতা পরিকল্পনার অভিযোগে গোয়েন্দা শাখার কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে তাঁদের আটক করা হয়।
হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।