প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সওদাগর মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা লিখিতভাবে অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের নির্দেশে উপসচিব পরিমল কুমার দেবের নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল রোববার কমিটি সরেজমিনে তদন্তে আসবে বলে জেলা পরিষদ সূত্র নিশ্চিত করেছে।অভিযোগের বিষয়ে সওদাগর মুস্তাফিজুর রহমান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি আসছে, কথা সত্য। কিন্তু আমি এ ব্যাপারে অভিযুক্ত নই, আমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে।’