চাঁদপুর থেকে লঞ্চ বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর থেকে গতকাল সোমবারও ঢাকাসহ অন্যান্য জেলার সঙ্গে সব ধরনের বাস ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। এতে গতকালও চরম দুর্ভোগ পোহায় যাত্রীরা।
নিরুপায় হয়ে অনেক যাত্রী ইঞ্জিনচালিত নৌকায় চড়েই জীবনের ঝুঁকি নিয়ে চাঁদপুর ত্যাগ করেন। অনেকে সড়কপথে ভেঙে ভেঙে সিএনজিচালিত অটোরিকশা, মোটর সাইকেল ও অটোরিকশায় করে ঢাকাসহ অন্যান্য গন্তব্যে রওনা হন।
গতকাল ভোরে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, পোশাকশ্রমিক মো. সুমন, চাকরিজীবী খোরশেদ আলম, ব্যবসায়ী শাহজাহান মিয়াসহ ২৫ জন যাত্রীকে নিয়ে একটি ছোট্ট ইঞ্জিনচালিত নৌকায় রওনা দিয়েছেন।
নৌকার মাঝি মো. বোরহান বলেন, জনপ্রতি ২০০ টাকা ভাড়ায় যাত্রীদের মুন্সিগঞ্জ নিয়ে যাচ্ছেন।
হযরত আলী নামের আরেক মাঝি জানান, চট্টগ্রাম থেকে আসা অর্ধশত যাত্রী নিয়ে ২০ হাজার টাকা চুক্তিতে একটি ট্রলার চাঁদপুর লঞ্চঘাট থেকে সকালে বরিশাল রওনা হয়েছে।