চাঁদপুর বিএনপির ৩ নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলা বিএনপির তিন নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। তাঁরা হলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মাঝি ও জেলা যুবদল সাধারণ সম্পাদক আফজাল হোসেন।

আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোস্তাইন বিল্লা তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, চাঁদপুর সদরের চান্দ্রা এলাকায় বিএনপি-জামায়াতের হরতাল অবরোধের সময় পেট্রলবোমা হামলায় নিহতের ঘটনায় করা মামলায় তিনজনকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের হাজতে প্রেরণ করা হয়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বলেন, এই তিন নেতা এর আগে উচ্চ আদালত থেকে একই মামলায় জামিনে রয়েছেন। আজ নিম্ন আদালত তাদের জামিন না মঞ্জুর করেন।