চাঁদপুর মুক্তিফৌজ ফাউন্ডেশনের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাপ্টেন (অব.) জহিরুল হক পাঠানকে সভাপতি ও অতিরিক্ত সচিব নাজমুল আহসান মজুমদারকে সাধারণ সম্পাদক করে মুক্তিযোদ্ধাদের সংগঠন চাঁদপুর মুক্তিফৌজ ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। গতকাল শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যরা হলেন গোলাম রাব্বানী (সাংগঠনিক সম্পাদক), দেলোয়ার হোসেন (কোষাধ্যক্ষ) ও মুজিবুর রহমান (সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক)। কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন শাহ আলম, আবদুল লতিফ ভূঁইয়া, আলাউদ্দিন মিয়াজী ও মো. গোলাম মোস্তফা পাটোয়ারী।
বিজ্ঞপ্তি