চাঁদপুর-শরীয়তপুর ৩২ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাটের কাছে বলগেট ডুবির ঘটনাকে কেন্দ্র করে ৩২ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় শরীয়তপুর থেকে একটি ফেরি চাঁদপুর ফেরিঘাটে গিয়ে পৌঁছায়। এ সময় চাঁদপুর থেকে শরীয়তপুরের উদ্দেশে আরেকটি ফেরি ছেড়ে যায়।মঙ্গলবার সকালে ঘন কুয়াশার কারণে একটি মাটিবাহী বলগেট হরিণা ফেরিঘাটের পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এতে বলগেটে থাকা পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়। এখনো একজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার ভোর থেকে গতকাল দুপুর পর্যন্ত ওই নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাটের ব্যবস্থাপক এমরান হোসেন প্রথম আলোকে জানান, মঙ্গলবার ভোরে বলগেটের ধাক্কায় ফেরিঘাটের পন্টুনের একাংশ ছিদ্র হয়ে যাওয়ায় তা মেরামত করা হয়। এ কারণে দীর্ঘ সময় ফেরিঘাট বন্ধ ছিল।