চাঁদপুর শহর রক্ষা বাঁধে ভাঙন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর শহর রক্ষা বাঁধ ভাঙনে শহরের পুরানবাজারের ৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গতকাল সোমবার রাতে এই ভাঙনে হরিসভা এলাকায় বাঁধের কয়েক শ সিসি ব্লক মেঘনায় তলিয়ে যায়। এরপর কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে তলিয়ে যায় ৮-১০টি বাড়িঘরও ।
ভাঙনের খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়র এবং পানি উন্নয়নের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
সালাউদ্দিন বাবর নামে পুরানবাজারের এক তেল ব্যবসায়ী জানান, রাত দুইটার দিকে হঠাৎ এ ভাঙন দেখা দেওয়ায় হরিসভা ও আশপাশের এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিক উল্লাহ জানান, উজানের পানির চাপে ভাঙনের তীব্রতা আরও ব্যাপক হতে পারে। এ জন্য জরুরি ভিত্তিতে শহর রক্ষা বাঁধে সিসি ব্লক ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।