চাঁদপুর শহররক্ষা বাঁধের ব্লক দেবে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনার পানির চাপে চাঁদপুর শহররক্ষা বাঁধের পুরান বাজার অংশের ২৫০ মিটার এলাকার ব্লক দেবে গেছে। গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জীবনকৃষ্ণ দাস রাত ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পাউবোর কর্মকর্তা জানান, মেঘনার তলদেশে পানির প্রবল স্রোতের কারণে শহররক্ষা বাঁধের পুরান বাজারের বাঁশপট্টি অংশের প্রায় ২৫০ মিটার এলাকার ব্লক হঠাৎ ২০-২৫ ফুট নিচে দেবে যায়। তবে এ সময় ওই এলাকার ঘরবাড়ি ও স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি।প্রত্যক্ষদর্শী জেলে খালেক জানান, ওই সময় সে ঘটনাস্থলে বেল জাল দিয়ে নদীতে মাছ ধরছিলেন। হঠাৎ তার জাল ও বাঁশ ভেসে ওঠে।এলাকাবাসী জানান, ব্লক দেবে যাওয়ায় বাঁশপট্টি এলাকায় ভাঙন শুরু হতে পারে।