চাঁদপুর শহরে বিএনপির মহড়া চলাচলে বিঘ্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে গতকাল শনিবার দুপুরে দলের নেতা-কর্মীরা শহরে মহড়া দেন। এতে লঞ্চঘাট ও কয়েকটি সড়ক প্রায় অচল হয়ে যায়।
দুপুর ১২টার দিকে ঢাকা থেকে মেঘনা রানী লঞ্চে করে নতুন কমিটির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ অন্য নেতারা চাঁদপুর পৌঁছান। এ সময় ফরিদ আহমেদকে লঞ্চ টার্মিনালে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে বিশাল মিছিল নিয়ে তাঁরা বিএনপির দলীয় কার্যালয়ে পৌঁছান। এতে বেলা একটা পর্যন্ত চাঁদপুর লঞ্চঘাট ও শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রায় অচল হয়ে পড়ে। তবে পুলিশি নিরাপত্তা জোরদার থাকায় শহরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।