চাঁদপুর সদর ও পৌর বিএনপির সভাপতি সম্পাদকের নাম ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। গত সোমবার রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু তাঁদের নাম ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, ওই ঘোষণা অনুযায়ী সদর উপজেলা বিএনপির সভাপতি পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শামছুল ইসলাম। পৌর বিএনপির সভাপতি হয়েছেন আক্তার হোসেন মাঝি ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। গত সোমবার রাত সাড়ে ১০টায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদের বাসভবনে তাঁদের নাম ঘোষণা করা হয়। এ সময় এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়। গত সোমবার বিকেলে চাঁদপুর পৌর পার্কে চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।