চাঁদপুর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর ওপর নির্মিত চাঁদপুর সেতু থেকে টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন, মিছিল ও রাস্তা অবরোধ করেছে চাঁদপুর শ্রমিক ও মোটর মালিক সমিতি এবং এলাকাবাসী।গতকাল বুধবার দুপুরে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ওই সেতুর ওপর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাস্তা অবরোধ করে এই মানববন্ধন করা হয়। কর্মসূচি চলাকালে মহাসড়কের দুই পাশে কয়েক শ গাড়ি আটকা পড়ে। সংহতি প্রকাশ করে বাসদ ও সিপিবি এতে যোগ দেয়। মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যক্তিরা অবিলম্বে চাঁদপুর সেতুর টোল স্থায়ীভাবে প্রত্যাহার করার দাবি জানান। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন তাঁরা। পরে তাঁরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং জেলা প্রশাসক ইসমাইল হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।