চাঁদপুর হাসপাতালে সেবিকাদের কর্মবিরতি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালের সেবিকারা গতকাল বৃহস্পতিবার এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। পৌর কাউন্সিলরের হাতে একজন সেবিকা লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে সেবিকারা এ কর্মসূচি পালন করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁদপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াছের হাতে গত বুধবার প্রতিভা মজুমদার নামের এক সেবিকা লাঞ্ছিত হন। এ ঘটনার প্রতিবাদে সেবিকারা গতকাল সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।প্রতিভা মজুমদার অভিযোগ করেন, হাসপাতালের জরুরি বিভাগে গত বুধবার এক ব্যক্তি শৌচাগারে যেতে চাইলে তাঁকে বারণ করা হয়। এতে ওই লোক ক্ষুব্ধ হয়ে কাউন্সিলর ফরিদা ইলিয়াছকে খবর দিয়ে হাসপাতালে নিয়ে আসেন। ফরিদা হাসপাতালে এসে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাঁর অ্যাপ্রোন ছিঁড়ে ফেলেন।কাউন্সিলর ফরিদা ইলিয়াছ বলেন, ‘শৌচাগার ব্যবহার নিয়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহফুজ বেপারির সঙ্গে এক সেবিকা দুর্ব্যবহার করেন। এ নিয়ে সামান্য বাগিবতণ্ডা হয়।’সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বিষয়টি পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদকে জানানো হয়েছে। তা ছাড়া এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।