চাঁদপুর হাসান আলী উচ্চবিদ্যালয়ের ১২৫ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলার চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় (জুবিলী স্কুল) ১২৫ বছর পূরণ করছে। এই উপলক্ষে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনকে আহ্বায়ক করে একটি ১২৫ বছর উদ্যাপন কমিটি গঠিত হয়েছে। আগামী বছর ৬ জানুয়ারি পুনর্মিলনী অনুষ্ঠান হবে। তাতে অংশ নিতে প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে কর্তৃপক্ষ অনুরোধ করেছে। তথ্যের জন্য ইফতেখারুল আলম (মোবাইল: ০১৭১২১২১৬২৯) এবং নুরুল আমিন (মোবাইল: ০১৭১১৩২৩২১৯)-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। আরও তথ্য [email protected], www.hasanalischool.org—এই ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।