চাঁদপুরে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর সদরের বড় রেলস্টেশনসংলগ্ন একটি পরিত্যক্ত গুদামে গতকাল শুক্রবার অগ্নিকাণ্ড ঘটেছে।প্রত্যক্ষদর্শী ও রেল-পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে ওই গুদামের ভেতরে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে। কিছুক্ষণের মধ্যে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে গুদামে রাখা কর্কশিটের দুই হাজার বাক্স পুড়ে যায়।