চাঁদপুরে অগ্নিদগ্ধ হয়ে তরুণের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের ভেতরে আগুন পোহাতে গিয়ে এক শিশুর গায়ে আগুন লেগে যায়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে আগুন ধরে যায় আরেক তরুণের গায়ে। গতকাল শনিবার ওই তরুণ মারা গেছেন।
নিহত তরুণের নাম সুনিল হরিজন (১৮)। আহত শিশুর নাম বীর হরিজন (৩)। চাঁদপুর শহরের স্বর্ণখোলা হরিজন সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বিধান হরিজন বলেন, গত শুক্রবার রাত আটটার দিকে ঘরে তাঁর বাবা বাবুল হরিজন আগুন পোহাচ্ছিলেন। এ সময় তাঁর (বিধান) ছেলে বীরের শরীরে আগুন ধরে যায়। এ সময় বীর চিৎকার করলে পাশের বাসা থেকে সুনিল ছুটে আসেন। এ সময় সুনিলের গায়ে সিনথেটিক কাপড় ছিল। আগুন নেভাতে এসে সুনিলের গায়ে আগুন ধরে যায়। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।