চাঁদপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের রামদাসদী এলাকা থেকে পুলিশ গতকাল শনিবার দুপুরে অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে। চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম জানান, মেঘনা নদীতে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়। চাঁদপুর মডেল থানার এসআই প্রদীপ কুমার জানান, ওই যুবকের পকেটে একটি মুঠোফোন পাওয়া গেছে। এর সিম থেকে তাঁর পরিচয় নিশ্চিত হতে চেষ্টা চালানো হচ্ছে।