চাঁদপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের কচুয়া উপজেলায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষের অপসারণের দাবিতে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার কচুয়া-কুমিল্লা সড়ক তিন ঘণ্টা অবরোধ করেন।সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে রাস্তার উভয় পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে।কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আইউব আলী বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। এতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।