চাঁদপুরে আ.লীগের ১০ 'বিদ্রোহী' প্রার্থীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার আওয়ামী লীগের ১০ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে সাময়িক বহিষ্কার ও দলীয় পদ বাতিল ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন রফিকুল ইসলাম ভূঁইয়া, শাহমাহমুদপুর ইউনিয়নের সহসভাপতি খন্দকার শহিদুল আলম, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফারুক আহম্মেদ ও মানিক পাটওয়ারী, চান্দ্রা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান ব্যাপারী, রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আবদুর রাজ্জাক চোকদার ও আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান মুজিব কাজী, হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতালেব ভূঁইয়া, আওয়ামী লীগের নেতা মন্টু পেদা, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোস্তফা চোকদার।