চাঁদপুরে আইসোলেশনে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসোলেশনে দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে একজন এবং অপরজন গতকাল বুধবার রাত ১০টার দিকে চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মারা যাওয়া দুজনের মধ্যে একজনের বয়স ৫০ বছর। তিনি হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। অপরজনের বয়স ৭০ বছর। তাঁর বাড়ি চাঁদপুর সদর উপজেলার কল্যানদী এলাকায়।

চাঁদপুর সদর হাসপাতালের করোনা ফোকাল পারসন ও চিকিৎসক সুজাউদ্দৌলা রুবেল জানান, মারা যাওয়া দুজনের মধ্যে হাজীগঞ্জ উপজেলার ওই বাসিন্দা শ্বাসকষ্ট নিয়ে গতকাল বুধবার বিকেলে ভর্তি হন। আইসোলেশনে রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আর চাঁদপুর সদর উপজেলার ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার বেলা একটার দিকে আইসোলেশনের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা যাওয়ার দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁদের লাশ সরকারি বিধি মোতাবেক দাফনের ব্যবস্থা করা হয়।