চাঁদপুরে আবহাওয়া অফিসের জায়গা উদ্ধারে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের পালপাড়া এলাকার আবহাওয়া অফিসের দখল করা জায়গা উদ্ধারে গতকাল সোমবার অভিযান চালানো হয়েছে। এ সময় সেখানে নির্মাণ করা নয়টি পাকা বসতবাড়ির সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়। চাঁদপুরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট শামীমুল হকের নেতৃত্বে গতকাল সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত এই অভিযান চালানো হয়।