চাঁদপুরে ইলিশ উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জেগে ওঠো মাটির টানে’ স্লোগান নিয়ে চাঁদপুরে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে ছয় দিনব্যাপী চতুরঙ্গ গ্রামীণফোন ষষ্ঠ ইলিশ উৎসব। এ উপলক্ষে বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে শিল্পকলা একাডেমী মঞ্চে পুলিশ সুপার আমির জাফর উৎসবের উদ্বোধন করেন। জেলা প্রশাসক ইসমাইল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।