চাঁদপুরে ইলিশ গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করা হবে: দীপু মনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, চাঁদপুরে একটি বিশেষায়িত ইলিশ গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করা হবে। এ ছাড়া এখানে মৎস্যবিজ্ঞান ও নদী গবেষণা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।গতকাল শনিবার দুপুরে চাঁদপুরে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট ভবন ও ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। তিনি বলেন, দেশে মৎস্যজীবী বা জেলেদের কোনো তালিকা নেই। অথচ অন্যান্য পেশার লোকজনের তালিকা রয়েছে। দেশের জেলেদের তালিকা করে পরিচয়পত্র দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।