চাঁদপুরে এটুআইয়ের আলোকচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধামন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই প্রোগ্রাম) ও গণযোগাযোগ অধিদপ্তরের যৌথ উদ্যোগে গতকাল সোমবার চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন এর উদ্বোধন করেন। এ প্রদর্শনীতে জেলার শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের ৩০টি ছবি স্থান পায়। পরে সেরা তিনজনকে পুরস্কার ও সনদ দেওয়া হয়। পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন ইত্তেফাক-এর চাঁদপুর প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন (প্রথম), প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ (দ্বিতীয়) ও ফ্রিল্যান্স ফটোগ্রাফার জাহানারা বেগম (তৃতীয়)। অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মিহির লাল সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী প্রমুখ।