চাঁদপুরে এতিমখানায় অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর সদরের ইসলামপুর গাছতলা মাদসারাতু ইশিয়াতিল উলুম এতিমখানা ভবনের তিনটি কক্ষ পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। রোববার বিকেল সাড়ে চারটায় একটি কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতিমখানা পরিচালক খাজা মো. ওয়ালী উল্যাহ বলেন, এতিমখানার শিক্ষার্থীরা পাশের আরেকটি ভবনে ছিল। হঠাৎ আগুন দেখে আতঙ্কে চিৎকার শুরু করে। তাৎক্ষণিক বিষয়টি চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হলে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের (উত্তর) সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহম্মেদ বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে এতিমখানার খাদ্য, শিক্ষার্থীদের বই-খাতা, আসবাবসহ প্রায় পাঁচ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।