চাঁদপুরে এরশাদের 'মুক্তি'র দাবিতে হরতাল চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ‘মুক্তি’র দাবিতে চাঁদপুরে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে জেলা জাতীয় পার্টি।
এরশাদকে চিকিত্সা দেওয়ার নাম করে ‘গ্রেপ্তারের’ অভিযোগ তুলে এর প্রতিবাদে চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি নুরুল হক বাচ্চু মিয়াজী গতকাল শনিবার রাতে জেলায় এই হরতাল ডাকেন। এ সময় জেলা জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে সারা দেশের মতো চাঁদপুরেও জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।