চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসকের সহকারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক চিকিৎসকের সহকারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় চাঁদপুর শহরের গুয়াখোলায় নিজ বাড়িতে তিনি মারা যান।
মারা যাওয়া ওই চিকিৎসকের সহকারীর বয়স ৫৯ বছর। তিনি চাঁদপুর শহরে বসবাস করতেন।
জেলা সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ বলেন, মারা যাওয়া ওই ব্যক্তি মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে এক চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করতেন। ১০ দিন আগে করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তিনি চাঁদপুর শহরের বাসায় চলে আসেন। সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।