চাঁদপুরে কাল সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে ১৮ দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আজ মঙ্গলবার দুজন নিহত হওয়ার ঘটনায় আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।

চাঁদপুর জেলা ১৮-দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক এস এম কামাল উদ্দিন চৌধুরী, যুগ্ম সচিব বিল্লাল হোসেন মিয়াজী ও দেওয়ান মো. সফিকুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা দাবি করেন, পুলিশ নির্বিচারে ১৮-দলীয় জোটের মিছিলের ওপর গুলি ছোড়ে। এ সময় ছাত্রদলকর্মী তাজুল ইসলাম রতন ও ছাত্রশিবিরের কর্মী সিয়াম মস্তান মারা যায়। গুলিবিদ্ধ হয়ে আহত হয় ৫০ জন। এদের মধ্যে আহত ছয়জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার সকালে চাঁদপুর শহরে বিএনপি-পুলিশের সংঘর্ষে দুজন নিহত হয়।