চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মেঘনা নদীতে গতকাল শনিবার ভোরে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৩২০ কেজি জাটকা জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা৷ কোস্টগার্ড জানায়, রাজহংস-৭, শরিয়তপুর-৩ ও ফারহান-৩ নামের তিনটি লঞ্চে ওই অভিযান চালানো হয়৷
এ সময় জাটকা ধরার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি৷ চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এইচ রহমান জানান, জব্দকৃত জাটকাগুলো গরিব মানুষের মধ্যে ও এতিমখানায় বিতরণ করা হয়েছে৷