চাঁদপুরে চ্যানেল আইয়ের উদ্যোগে কৃষকদের আনন্দ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রম আনন্দ অনুষ্ঠান। গত শনিবার চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজারসংলগ্ন মেঘনার চরে চ্যানেল আইয়ের ‘হূদয়ে মাটি ও মানুষ’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজের পরিচালনায় দিনব্যাপী এ অনুষ্ঠানে ব্যতিক্রম প্রতিযোগিতার মধ্যে ছিল গৃহবধূদের নিয়ে দ্রুত ইলিশ কেটে তা ভালো করে রান্না করা। এতে পাঁচজন প্রতিযোগীর মধ্যে প্রথম হন পপি আলম। তাঁকে পুরস্কার হিসেবে দেওয়া হয় তিন হাজার টাকা। দ্বিতীয় হন রুমা। তাঁকে দুই হাজার ও তৃতীয় মোবাশ্বেরাকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। বালিশ লড়াই, বাঁশের ওপর দিয়ে দ্রুত হাঁটা, তৈলাক্ত কলাগাছে দ্রুত ওঠা, দ্বিমুখী দৌড়, শিশুদের পোশাক পরা ও মহিলাদের মারবেল দৌড় খেলারও আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম, সদর ইউএনও শাহীনুর শাহীন খান। এ ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের (জেবিএফএইচ) সহযোগিতায় এক হাজার ২০০ কৃষক পরিবারকে দেওয়া হয়েছে বিনা মূল্যে চিকিৎসাসেবা।