চাঁদপুরে ছাত্রলীগের ভাঙচুরের ঘটনায় কেউ মামলা করেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর শহরে ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় অর্ধশতাধিক দোকানপাট ভাঙচুরের ঘটনায় গত দুই দিনেও কেউ মামলা করেনি।ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বিভিন্ন কথা বললেও ভয়ে মামলা করতে আগ্রহ দেখাচ্ছেন না। তবে ব্যবসায়ী নেতারা গত সোমবার রাতের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে ব্যাপারে পুলিশের সহযোগিতা চেয়েছেন।চাঁদপুর মডেল থানার ওসি জাকের হোসাইন গতকাল বুধবার দুপুরে বলেন, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় এখনো কেউ পুলিশের কাছে অভিযোগ বা মামলা করেনি। এমনকি হামলার শিকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও থানায় কোনো অভিযোগ দেয়নি।