চাঁদপুরে ছয়জনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এক ব্যক্তিকে হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহের হোসেন এই রায় দেন।দণ্ড পাওয়া ব্যক্তিরা হচ্ছেন হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের আনিস ও তাঁর ভাই লাভলু, অলিউল্যাহ, সেলিম মজুমদার, আবিদ মেম্বার ও সৈয়দ আলী।মামলার সংক্ষিপ্ত বিবরণেজানা যায়, ১৯৯১ সালের ১৮ ফেব্রুয়ারি দক্ষিণ শ্রীপুর গ্রামের পাটওয়ারী বাড়ি এলাকায় জহির নামের এক তরুণকে ঝিলে মাছ চাষ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন হত্যা করে। এ ঘটনায় জহিরের বড় ভাই আবদুল আজিজ পাটওয়ারী ১৯৯১ সালের ২৩ ফেব্রুয়ারি মোট ১১ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।