চাঁদপুরে জাটকা ধরার দায়ে ১০ জেলের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৯২০ কেজি জাটকা ও তিনটি নৌকা জব্দ করা হয়েছে। পরে জাটকা ধরার অপরাধে ১০ জেলেকে জেল-জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। কোস্টগার্ড সদস্যরা গত শুক্রবার দিবাগত রাত দুইটা থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।
সাজা পাওয়া জেলেরা হলেন আবুল খায়ের, মো. জলিল, রফিক, জহিরুল ইসলাম, আরিফ হোসাইন, জামাল উদ্দিন, সোলায়মান, মো. জিয়া, মনজিল ও জাকারিয়া হোসেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বলেন, জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল মাসে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর ৬০ বর্গকিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় মাছ ধরতে নদীতে নামলেই জেল ও জরিমানার নির্দেশ রয়েছে।