চাঁদপুরে জাটকা ধরার দায়ে ২৯ জেলের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে জাটকা ধরার দায়ে গতকাল বুধবার ২৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ভূঁইয়া জানান, গত মঙ্গলবার রাতে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাটকা ধরার অভিযোগে ওই জেলেদের আটক করা হয়। এ ছাড়া ১০ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচটি নৌকাও আটক করা হয়।