প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে চাঁদপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিআরডিবি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পুলিশ সুপার শামসুন্নাহার, ইলিশ গবেষক মো. আনিসুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান প্রমুখ। সভায় বক্তারা মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মেঘনা-পদ্মা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।