চাঁদপুরে জাপার প্রার্থীর বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী খোরশেদ আলমের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে হাজীগঞ্জ উপজেলার রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই বাড়িতে কেউ ছিলেন না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান।

এ বিষয়ে খোরশেদ আলম বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। কে আগুন লাগিয়েছে তিনি জানেন না। এ ব্যাপারে তিনি কাউকে দায়ী করেননি।

দশম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসনে জাপার খোরশেদ আলম ও আওয়ামী লীগের মেজর (অব.) রফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।