চাঁদপুরে জামায়াত-শিবিরের ১১ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন আজ মঙ্গলবার চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ১১ জন কর্মীকে আটক করেছে পুলিশ।

আটক কর্মীদের মধ্যে তিনজনকে কচুয়া, একজনকে হাইমচর, দুজনকে  ফরিদগঞ্জ ও পাঁচজনকে সদর এলাকা থেকে আটক করা হয়।

হরতালে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের ভেতরে ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। সকাল নয়টার দিকে চাঁদপুর থেকে ঢাকাগামী ইগল লঞ্চ ছেড়ে গেছে।

চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. আমির জাফর প্রথম আলো ডটকমকে জানান, হরতালে নাশকতার চেষ্টার অভিযোগে জামায়াত-শিবিরের ১১ কর্মীকে আটক করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।