চাঁদপুরে জামায়াত ছাত্রলীগ পাল্টাপাল্টি ধাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর শহরে জামায়াত ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ জামায়াত ও শিবিরের তিন নেতা-কর্মীকে আটক করেছে।গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটায় শহরের হকার্স মার্কেট এলাকায় জামায়াতের একটি বিক্ষোভ মিছিল অতিক্রমকালে ছাত্রলীগের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়।আটক তিনজন হলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুর রহিম পাটওয়ারী (৪৮), থানা শিবিরের সাংগঠনিক সভাপতি রাশেদুল ইসলাম (২২) ও শিবিরকর্মী আলমগীর (২০)।