চাঁদপুরে টায়ারে আগুন, অটোরিকশা ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে জামায়াত-শিবিরের ডাকা আজ সোমবারের হরতালের শুরুতেই হরতালকারীরা সিএনজিচালিত চারটি অটোরিকশা ভাঙচুর ও টায়ারে আগুন দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাতটায় শহরের মিশন রোডে সাত-আটজন শিবিরকর্মী ইটপাটকেল নিক্ষেপ করে চারটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। এ ছাড়া সকাল সাড়ে ছয়টার দিকে শহরের ষোলঘর এলাকায় পাউবো কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা সড়কে ছয়-সাতজন শিবিরকর্মী টায়ারে আগুন দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, শহরের বিভিন্ন স্থান থেকে পুলিশ শিবিরের চার কর্মীকে আটক করেছে।