চাঁদপুরে ট্রলারডুবি: আরও তিনটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ছয় দিন পর এক শিশুসহ আরও তিনজনের লাশ পাওয়া গেছে। আজ সোমবার বরিশালের হিজলা এলাকায় মেঘনা নদী থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ নয়জনের মধ্যে সাতজনের লাশ উদ্ধার করা হলো। 

আজ যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন: আহমদ উল্লাহ (৪৪), নার্গিস (২৮), রতন (২)।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ বলেন, নদীতে তিনজনের লাশ ভাসতে দেখে আজ সোমবার স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গত মঙ্গলবার চাঁদপুরের হাইমচরের তেলির মোড় থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী ট্রলার কিছু দূর গিয়ে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মেঘনা নদীতে ডুবে যায়। এতে ট্রলারের নয়জন যাত্রী নিখোঁজ হন।