চাঁদপুরে ট্রাক্টরের চাপায় শিক্ষিকা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলার আলীগঞ্জ শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) সামনে বালুবোঝাই ট্রাক্টরের চাপায় সালমা আক্তার (৪২) নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
সালমার সঙ্গে থাকা স্বপ্না আক্তার নামের আরেক স্কুল শিক্ষিকা জানান, চাঁদপুর শহরের ৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সালমা ট্রেনিং এর জন্য চাঁদপুর থেকে বাসে করে আলীগঞ্জ পিটিআইতে আসেন। এরপর গেট দিয়ে প্রবেশের সময় দ্রুত বেগে আসা ট্রাক্টরটি সালমাকে চাপা দিয়ে পিটিআইয়ের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই সালমা মারা যান।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।