চাঁদপুরে ট্রেনের নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় গতকাল শুক্রবার ট্রেনে কাটা পড়ে মহব্বত আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মহব্বত আলীর ছেলে তাজুল ইসলাম সম্প্রতি দুর্ঘটনা থেকে একটি ট্রেনকে রক্ষা করেন।
মেহের রেলস্টেশনের মাস্টার গোলাম মোস্তফা জানান, চাঁদপুর-লাকসাম রেলপথের মৌতাবাড়ী এলাকা দিয়ে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা আন্তনগর এক্সপ্রেস ট্রেন পাহারায় আরেকটি ট্রেনের স্কট ইঞ্জিন ঘটনাস্থল অতিক্রম করছিল। এ সময় ওই ইঞ্জিনের নিচে পড়ে মহব্বত আলী (৯৫) নিহত হন।
শাহরাস্তি থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে রেলওয়ে পুলিশ। গত ২৭ নভেম্বর অবরোধকারীদের নাশকতার হাত থেকে প্রায় ৫০০ যাত্রীবোঝাই চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রক্ষা করেন তাজুল ইসলাম।