চাঁদপুরে ডায়রিয়ার প্রকোপ, ১৫ দিনে ৯০০ আক্রান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ ও উত্তর উপজেলাসহ চাঁদপুর জেলা সদর ও আশপাশের এলাকাগুলোয় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত ১৫ দিনে ৯০০ রোগীকে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) মতলব শাখায় ভর্তি করা হয়েছে। আইসিডিডিআরবির মতলব শাখা কার্যালয় সূত্রে জানা গেছে, ৫ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত বিভিন্ন বয়সের ৯০০ রোগীকে এ কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গড়ে প্রতিদিন ভর্তি হচ্ছে ৬০ জন। এ সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।চিকিৎসা কর্মকর্তা চন্দ্র শেখর দাস জানান, ‘কয়েক দিনের ভ্যাপসা গরমে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা বেড়েছে। পচা-বাসি খাবার গ্রহণ এবং দূষিত পানি পানের কারণে লোকজন এভাবে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। পর্যাপ্ত ওষুধ মজুদ আছে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে।