চাঁদপুরে ডুবে যাওয়া ট্রলার শনাক্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ৫৩ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার বিকেলে মেঘনার তলদেশে শনাক্ত হলো চাঁদপুরের হাইমচরে গত মঙ্গলবার ডুবে যাওয়া যাত্রীবাহী ট্রলার। খবর পেয়ে হাইমচরের তেলির মোড় এলাকায় নদীর তীরে ছুটে যান নিখোঁজ যাত্রীদের স্বজনেরা। ছবি: প্রথম আলো

প্রায় ৫৩ ঘণ্টা পর চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে তা এখনো পর্যন্ত উঠানো হয়নি।
বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মাহফুজ উল আলম প্রথম আলোকে বলেন, নৌবাহিনীর উদ্ধারকারী দল আজ বিকেল তিনটার দিকে ঘটনাস্থল থেকে এক শ মিটার দূরে নদীর তলদেশে ট্রলারটি শনাক্ত করে। নদীতে পানির গভীরতা ও স্রোত থাকায় সেটি উঠানো সম্ভব হয়নি। স্রোত কমলে উঠানোর চেষ্টা করা হবে।
এদিকে ট্রলার শনাক্তের খবর পেয়ে নিখোঁজ যাত্রীদের স্বজনেরা হাইমচরের তেলির মোড় এলাকায় নদীর তীরে ছুটে যান। পরে তাঁরা হতাশ হয়ে ফিরে যান।

গত মঙ্গলবার সকালে হাইমচরের তেলির মোড় এলাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ট্রলারটি কিছু দূর গিয়ে তেলবাহী ট্যাংকারের ধাক্কা খেয়ে ডুবে যায়। এতে শিশুসহ নয় যাত্রী এখনো নিখোঁজ।