চাঁদপুরে তথ্যমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জানব জানাব, দুর্নীতি রুখব’ স্লোগান নিয়ে চাঁদপুরে গতকাল বুধবার শুরু হয়েছে দিনব্যাপী তথ্যমেলা। সকাল ১০টায় জেলা তথ্য কার্যালয় ও সনাকের যৌথ আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা তথ্য কর্মকর্তা আরিফ সাদেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পৌর মেয়র নাছির উদ্দিন আহামেদ, টিআইবির আহ্বায়ক মনোহর আলী, ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত প্রমুখ। মেলায় পুলিশ, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের স্টল রাখা হয়।